কাপড়ের ব্যানার প্রিন্টিং ঢাকা, যেকোনো মাপে উজ্জ্বল রঙে।
প্রিমিয়াম ডাইং কাপড়ে সাবলিমেশন প্রিন্ট — নির্বাচন, স্কুল-কলেজ, মাদ্রাসা, কোচিং, ব্র্যান্ডিং ও হাসপাতালের সব ধরনের কাপড়ের ব্যানার। নিজস্ব কারখানা ফকিরাপুলে, কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি।
- Premium ডাইং Fabric
- সাধারণ ডিজাইন ফ্রি
- ১০০ ফিট পর্যন্ত লম্বা
- সারা বাংলাদেশে কুরিয়ার
কোন কাজের ব্যানার লাগবে?
আপনার কাজ বেছে নিন — নমুনা, সাইজ ও বিস্তারিত দেখুন।
নির্বাচনী ব্যানারপ্রার্থীর ছবি, প্রতীক ও স্লোগান — বাল্ক অর্ডারে কম দাম।দেখুন →
স্কুল-কলেজ ব্যানারভর্তি, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অনুষ্ঠান।দেখুন →
মাদ্রাসা ব্যানারওয়াজ ও দোয়া মাহফিল, খতমে বুখারী, দস্তারবন্দি ও ভর্তি।দেখুন →
কোচিং সেন্টার ব্যানারভর্তি, শিক্ষক প্যানেল, রেজাল্ট ও নতুন ব্যাচ।দেখুন →
ব্র্যান্ডিং ব্যানারপণ্য, কোম্পানি, দোকান ও অফার প্রচারের ব্যানার।দেখুন →
হাসপাতাল ও ক্লিনিক ব্যানারসেবার তালিকা, উদ্বোধন ও হেলথ ক্যাম্প।দেখুন →
কাপড়ের ব্যানারে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়
কাপড়ের ব্যানারের কোয়ালিটি নিয়ে এখন পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেইন নেই — কোয়ালিটিতে এটাই আমাদের অঙ্গীকার।
আমাদের কাপড়ের ব্যানার যেভাবে তৈরি হয়
জানেন কি? ডাইং না করা কাপড় মলিন ও ময়লা রঙের দেখায়, ফলে তার ওপর প্রিন্ট করলে রঙ কম উজ্জ্বল হয়। তাই আমরা সস্তা কাপড় ব্যবহার করি না — ব্যবহার করি কারখানায় প্রস্তুত প্রিমিয়াম ডাইং করা কাপড়, যা ব্যানারে দেয় সুন্দর ফিনিশিং, উজ্জ্বল প্রিন্ট এবং প্রিমিয়াম লুক।
- পেপারে প্রিন্ট: প্রথমে বিশেষ সাবলিমেশন পেপারে আপনার ডিজাইন প্রিন্ট করা হয়।
- হিট প্রেসে ট্রান্সফার: প্রিন্ট করা পেপারটি হিট প্রেস মেশিনে নির্দিষ্ট তাপ ও চাপে ডাইং করা কাপড়ের ওপর ট্রান্সফার করা হয়।
- স্থায়ী রঙ: রঙ কাপড়ের ফাইবারের গভীরে স্থায়ীভাবে প্রবেশ করে — ফলে রঙ উজ্জ্বল থাকে, প্রিন্ট টেকসই হয়।
▶ ফেসবুকে ভিডিও দেখুন
▶ ফেসবুকে ভিডিও দেখুন
কাপড়ের ব্যানারের জনপ্রিয় সাইজ
আমাদের কাপড়ের ব্যানার ৩ ফিট চওড়া — উচ্চতা ২ থেকে ১০ ফিট, আর লম্বা ব্যানার ১০০ ফিট পর্যন্ত যেকোনো মাপে করে দেওয়া যায়। অন্য কোনো সাইজ লাগলে WhatsApp-এ জানান।
কাপড়ের ব্যানারের দাম কত?
দাম ঠিক হয় স্কয়ার ফুট হিসেবে — বেশি নিলে রেট কম।
✔ সব কাপড়ের ব্যানারে একই রেট। ✔ রেট ঠিক হয় পুরো অর্ডারের মোট স্কয়ার ফুট দেখে — সব ব্যানারের সাইজ যোগ করে। ✔ স্কয়ার ফুট (বর্গফুট) = চওড়া (ফুট) × উচ্চতা (ফুট)। বিশেষ ফিনিশিং বা কুরিয়ারের খরচ থাকলে অর্ডারের আগেই জানিয়ে দেওয়া হয়।
| উদাহরণ | মোট স্কয়ার ফুট | রেট | মোট দাম |
|---|---|---|---|
| ৩×৪ ফুটের ১০০টি ব্যানার | ১,২০০ | ৳৭ | ৳৮,৪০০ |
| ৩×৪ ফুটের ২৫০টি ব্যানার | ৩,০০০ | ৳৬ | ৳১৮,০০০ |
| ৩×৬ ফুটের ৫০০টি ব্যানার | ৯,০০০ | ৳৬ | ৳৫৪,০০০ |
সাধারণ ডিজাইন ফ্রি করে দেওয়া হয়। কাপড়ের ব্যানারের দাম সম্পর্কে বিস্তারিত দেখুন বাংলাদেশে কাপড়ের ব্যানারের দাম গাইড।
কাপড়ের ব্যানার অর্ডার করবেন যেভাবে
- 1তথ্য ও ডিজাইন পাঠানলেখা, লোগো, ছবি বা তৈরি ডিজাইন WhatsApp-এ বা ফর্মে পাঠান।
- 2সাইজ ও পরিমাণ জানানকতগুলো, কী সাইজ লাগবে বলুন — সেই অনুযায়ী দাম ও ডেলিভারির তারিখ জানানো হবে।
- 3ডিজাইন প্রুফ দেখুনপ্রুফ দেখানো হবে; আপনি অনুমোদন না করা পর্যন্ত প্রিন্ট হবে না।
- 4প্রিন্ট ও ডেলিভারিফকিরাপুল থেকে সংগ্রহ করুন বা কুরিয়ারে বাংলাদেশের যেকোনো এলাকায় ডেলিভারি নিন।
কেনার আগে জেনে নিন
কাপড়ের ব্যানার প্রশ্নোত্তর
কী কী সাইজের কাপড়ের ব্যানার প্রিন্ট করেন?
আমাদের কাপড়ের ব্যানার ৩ ফিট চওড়া — উচ্চতা ২ থেকে ১০ ফিট। জনপ্রিয় সাইজ ৩×২, ৩×৩, ৩×৪, ৩×৫, ৩×৬, ৩×৭, ৩×৮, ৩×৯ ও ৩×১০ ফিট। রাস্তাজুড়ে টানানোর জন্য লম্বা ব্যানার ১০০ ফিট পর্যন্ত করা যায়।
কাপড়ের ব্যানারের দাম কত?
প্রতি স্কয়ার ফুট ৳৭; মোট অর্ডার ৩,০০০ স্কয়ার ফুট বা তার বেশি হলে ৳৬। যেমন ৩×৪ ফুটের ১০০টি ব্যানার = ১,২০০ স্কয়ার ফুট × ৳৭ = ৳৮,৪০০। সাইজ ও পরিমাণ WhatsApp-এ জানালে চূড়ান্ত দাম জানিয়ে দেওয়া হয়।
আপনারা কি ডিজাইন করে দেন?
হ্যাঁ, লেখা, লোগো ও ছবি পাঠালে সাধারণ ডিজাইন ফ্রি করে প্রুফ দেখানো হয়। অনুমোদনের পরেই প্রিন্ট হয়।
ডিজাইনের কোন ফাইল পাঠাব?
PDF, AI, PSD, CDR অথবা ভালো মানের JPG/PNG — সবই চলবে। নিশ্চিত না হলে যা আছে WhatsApp-এ পাঠান, আমরা দেখে নেব।
ব্যানারের ফাইনাল সাইজ কি একটু কম হতে পারে?
হ্যাঁ, হিট প্রেস করার সময় তাপের কারণে কাপড় কিছুটা সংকুচিত (Shrinkage) হতে পারে, তাই ফাইনাল সাইজ অর্ডারকৃত মাপের চেয়ে সামান্য কম হতে পারে। এটি কাপড়ের স্বাভাবিক বৈশিষ্ট্য।
কাপড়ের ব্যানার কি বাইরে ব্যবহার করা যায়?
হ্যাঁ, অনুষ্ঠান ও প্রচারণার জন্য বাইরে ভালোভাবে ব্যবহার করা যায়। অনেক দিন রোদ-বৃষ্টিতে রাখার জন্য আমরা পিভিসি সাজেস্ট করতে পারি।
ঢাকার বাইরে ডেলিভারি হয়?
হ্যাঁ, ফকিরাপুল থেকে সংগ্রহ করতে পারেন, অথবা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠানো হয়।
রিসেলার বা বাল্ক অর্ডারে আলাদা দাম আছে?
হ্যাঁ, বেশি পরিমাণ ও নিয়মিত রিসেলার অর্ডারে ভালো রেট দেওয়া হয়। দাম জানতে চাওয়ার সময় পরিমাণ উল্লেখ করুন।
পেমেন্ট কীভাবে করব?
এই ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট নেই। অর্ডার কনফার্ম করার সময় পেমেন্টের বিষয়টি আপনার সঙ্গে ঠিক করা হয়।
kaporer banner er dam koto?
কাপড়ের ব্যানারের দাম নির্ভর করে সাইজ, পরিমাণ ও ডেলিভারির সময়ের ওপর — বেশি নিলে দাম কম। সাইজ ও পরিমাণ লিখে WhatsApp 01894-816309-এ পাঠালে সঠিক দাম জানিয়ে দেওয়া হয়।
dhaka te kapor er banner kothay print kora jay?
ঢাকার ফকিরাপুলে আমাদের নিজস্ব কারখানায় (১৯৩, লোহার বিল্ডিং, লিফট-৪) কাপড়ের ব্যানার প্রিন্ট হয়। এসে নিতে পারেন, অথবা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠানো হয়।
Fabric banner printing in Dhaka, Bangladesh
Aqidah Printing prints full-colour fabric (cloth) banners on premium dyed fabric using sublimation printing at our own workshop in Fakirapool, Dhaka. We make banners for election campaigns, schools and colleges, madrasahs, coaching centres, product branding and hospitals. Banners are 3 feet wide and 2 to 10 feet high, and street banners can run up to 100 feet long. Basic design is free, bulk orders cost less per piece, and we deliver by courier anywhere in Bangladesh. Call or WhatsApp 01894-816309 for a quote.
কাপড়ের ব্যানারের দাম জানতে আজই যোগাযোগ করুন
📞 01894-816309 | 01838-109797 | 01872-040740
📍 ১৯৩, লোহার বিল্ডিং (লিফট-৪), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা
📦 কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি