
Aqidah Printing-এ কাপড়ের ব্যানারের দাম প্রতি স্কয়ার ফুট ৳৭, আর মোট অর্ডার ৩,০০০ স্কয়ার ফুট বা তার বেশি হলে ৳৬। এই গাইডে জানবেন দাম কীভাবে ঠিক হয়, নিজে কীভাবে হিসাব করবেন, আর কীভাবে কম খরচে ভালো ব্যানার পাবেন।
দাম যেসব বিষয়ের ওপর নির্ভর করে
- সাইজ (স্কয়ার ফুট): দাম স্কয়ার ফুট হিসেবে ধরা হয় — মোট অর্ডার ৩,০০০ স্কয়ার ফুটের কম হলে ৳৭, বেশি হলে ৳৬ প্রতি স্কয়ার ফুট।
- পরিমাণ: একসাথে যত বেশি নেবেন, প্রতি পিসের দাম তত কম।
- কাপড়: আমাদের সব কাপড়ের ব্যানারে একই রেট।
- ফিনিশিং: সেলাই, আইলেট (রিং) বা লাঠি ঢোকানোর পকেট লাগলে।
- ডিজাইন: তৈরি ডিজাইন দিলে খরচ নেই; সাধারণ ডিজাইনও আমরা ফ্রি করে দিই।
- সময়: খুব জরুরি ডেলিভারি হলে আগে জানিয়ে রাখুন।
স্কয়ার ফুট নিজে হিসাব করবেন যেভাবে
চওড়া × উচ্চতা = স্কয়ার ফুট। যেমন ৩×৪ ফিটের একটি ব্যানার = ১২ স্কয়ার ফুট; এমন ১০০টি ব্যানার = ১,২০০ স্কয়ার ফুট। মোট স্কয়ার ফুট আর পরিমাণ জানালে আমরা সঠিক দাম জানিয়ে দিই।
কাপড়ের ব্যানারের রেট ও দাম ক্যালকুলেটর
✔ সব কাপড়ের ব্যানারে একই রেট। ✔ রেট ঠিক হয় পুরো অর্ডারের মোট স্কয়ার ফুট দেখে — সব ব্যানারের সাইজ যোগ করে। ✔ স্কয়ার ফুট (বর্গফুট) = চওড়া (ফুট) × উচ্চতা (ফুট)। বিশেষ ফিনিশিং বা কুরিয়ারের খরচ থাকলে অর্ডারের আগেই জানিয়ে দেওয়া হয়।
| উদাহরণ | মোট স্কয়ার ফুট | রেট | মোট দাম |
|---|---|---|---|
| ৩×৪ ফুটের ১০০টি ব্যানার | ১,২০০ | ৳৭ | ৳৮,৪০০ |
| ৩×৪ ফুটের ২৫০টি ব্যানার | ৩,০০০ | ৳৬ | ৳১৮,০০০ |
| ৩×৬ ফুটের ৫০০টি ব্যানার | ৯,০০০ | ৳৬ | ৳৫৪,০০০ |
কম খরচে ভালো ব্যানার পাওয়ার ৪টি টিপস
- একবারে সব ব্যানার অর্ডার করুন — বাল্কে দাম কম
- ৩ ফিট চওড়া স্ট্যান্ডার্ড সাইজ বেছে নিন, এতে কাপড় নষ্ট কম হয়
- পোস্টার-ব্যানার হলে এক কাপড়ে কয়েকটি একসাথে প্রিন্ট করান
- ডিজাইন ও লেখা আগে চূড়ান্ত করে নিন — পরে বদলালে সময় ও খরচ দুটোই বাড়ে
শ্রিঙ্কেজ: হিট প্রেস করার সময় তাপের কারণে কাপড় কিছুটা সংকুচিত (Shrinkage) হতে পারে, তাই ফাইনাল সাইজ অর্ডারকৃত মাপের চেয়ে সামান্য কম হতে পারে — এটি কাপড়ের স্বাভাবিক বৈশিষ্ট্য।
সাইজ ও পরিমাণ লিখে সঠিক দাম জানুন: দাম জানার ফর্ম →
নির্বাচনী ব্যানারের বাল্ক দামের জন্য দেখুন নির্বাচনী কাপড়ের ব্যানার, অথবা সরাসরি WhatsApp 01894-816309।
প্রশ্নোত্তর
কাপড়ের ব্যানারের দাম কত?
প্রতি স্কয়ার ফুট ৳৭; মোট অর্ডার ৩,০০০ স্কয়ার ফুট বা তার বেশি হলে ৳৬। যেমন ৩×৪ ফুটের ১০০টি ব্যানার = ১,২০০ স্কয়ার ফুট × ৳৭ = ৳৮,৪০০। সাইজ ও পরিমাণ WhatsApp 01894-816309-এ জানালে চূড়ান্ত দাম জানিয়ে দেওয়া হয়।
দাম কি স্কয়ার ফুট হিসেবে হয়?
হ্যাঁ, স্কয়ার ফুট হিসেবে দাম ধরা হয়। চওড়া × উচ্চতা × সংখ্যা = মোট স্কয়ার ফুট; ৩,০০০ স্কয়ার ফুটের কম হলে ৳৭, ৩,০০০ বা তার বেশি হলে ৳৬ প্রতি স্কয়ার ফুট।
ডিজাইনের জন্য আলাদা টাকা লাগে?
সাধারণ ডিজাইন ফ্রি করে দেওয়া হয়।
kaporer banner er dam koto?
প্রতি স্কয়ার ফুট ৳৭, আর মোট ৩,০০০ স্কয়ার ফুট বা তার বেশি নিলে ৳৬। WhatsApp-এ সাইজ জানালে দ্রুত দাম জানিয়ে দেওয়া হয়।
Fabric banner price in Bangladesh (English)
At Aqidah Printing, fabric banner price is ৳7 per square foot, or ৳6 per square foot when the total order is 3,000 sq ft or more. The same rate applies to all fabric banners and basic design is free. Send your size and quantity on WhatsApp (01894-816309) and Aqidah Printing will reply with an exact price.
