Home / Fabric Banner Printing / School/College/Madrasah Banner

স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিংয়ের ব্যানার, অনুষ্ঠানের জন্য যেকোনো সাইজ।

ভর্তি বিজ্ঞপ্তি, বার্ষিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, মাহফিল ও সেমিনারের জন্য প্রিমিয়াম ডাইং করা কাপড়ের ব্যানার।

  • Premium ডাইং Fabric
  • সাধারণ ডিজাইন ফ্রি
  • ১০০ ফিট পর্যন্ত লম্বা
  • সারা বাংলাদেশে কুরিয়ার
শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার

প্রতিষ্ঠানের মর্যাদার সঙ্গে মানানসই ব্যানার

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার শুধু তথ্য জানায় না — অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানের মান ও পরিচয়ও তুলে ধরে। মলিন রঙ বা কুঁচকে যাওয়া ব্যানার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। তাই আমরা প্রিমিয়াম ডাইং করা কাপড়ে সাবলিমেশন প্রিন্ট করি, যাতে লোগো, ছবি ও লেখা থাকে উজ্জ্বল ও স্পষ্ট।

ভর্তির মৌসুম থেকে শুরু করে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, মাদ্রাসার দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয়ের সেমিনার বা কোচিং সেন্টারের রেজাল্ট — প্রতিটি আয়োজনের জন্য মাপমতো ব্যানার তৈরি করে দেওয়া হয়। কাপড়ের ব্যানার ভাঁজ করে রাখা যায়, তাই পরের বছর আবার ব্যবহারও করা যায়।

কোন কাজে লাগে

প্রতিষ্ঠানগুলো যেভাবে ব্যবহার করে

ভর্তি বিজ্ঞপ্তিনতুন সেশনের ভর্তি তথ্য, সময়সূচি ও যোগাযোগ নম্বর।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানমাঠ ও মঞ্চ সাজানোর ব্যানার।
পুরস্কার বিতরণীস্টেজ ব্যাকড্রপ ও ফটো বুথ ব্যানার।
মাদ্রাসা মাহফিল ও দোয়াওয়াজ মাহফিল, দোয়া মাহফিল ও খতমে বুখারী অনুষ্ঠানের ব্যানার। মাদ্রাসার ব্যানার দেখুন →
বিশ্ববিদ্যালয়সেমিনার, সমাবর্তন, ক্লাব ও নবীনবরণ অনুষ্ঠানের ব্যানার।
কোচিং সেন্টারভর্তি, নতুন ব্যাচ, রেজাল্ট ও অফারের ব্যানার। কোচিং ব্যানার দেখুন →

আইডি কার্ডের জন্য দেখুন: মাদরাসা আইডি কার্ড · স্কুল আইডি কার্ড

কেন Aqidah Printing

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন আমাদের ব্যানার বেছে নেয়

Premium ডাইং Fabricকারখানায় ডাইং করা উন্নত মানের কাপড় — তাই রঙ মলিন হয় না, ফিনিশিং সুন্দর হয়।
উজ্জ্বল সাবলিমেশন প্রিন্টরঙ কাপড়ের ফাইবারের গভীরে ঢুকে যায় — উজ্জ্বল, প্রাণবন্ত ও টেকসই প্রিন্ট।
কারখানা থেকে সরাসরিনিজস্ব প্রোডাকশন, মাঝে কোনো দালাল নেই — তাই কোয়ালিটি ও সময় দুটোই নিয়ন্ত্রণে।
সাধারণ ডিজাইন ফ্রিতথ্য পাঠালেই আমরা ডিজাইন করে প্রুফ দেখাই, অনুমোদনের পর প্রিন্ট।
বেশি নিলে দাম কমএকসাথে বেশি ব্যানার অর্ডার করলে প্রতি পিসের খরচ কমে যায়।
সারা বাংলাদেশে ডেলিভারিফকিরাপুল থেকে সংগ্রহ করুন, অথবা কুরিয়ারে দেশের যেকোনো জায়গায়।

কাপড়ের ব্যানারের কোয়ালিটি নিয়ে এখন পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেইন নেই — কোয়ালিটিতে এটাই আমাদের অঙ্গীকার।

কাপড় ও প্রিন্টিং

প্রিমিয়াম ডাইং কাপড় ও সাবলিমেশন প্রিন্ট

জানেন কি? ডাইং না করা কাপড় মলিন ও ময়লা রঙের দেখায়, ফলে তার ওপর প্রিন্ট করলে রঙ কম উজ্জ্বল হয়। তাই আমরা সস্তা কাপড় ব্যবহার করি না — ব্যবহার করি কারখানায় প্রস্তুত প্রিমিয়াম ডাইং করা কাপড়, যা ব্যানারে দেয় সুন্দর ফিনিশিং, উজ্জ্বল প্রিন্ট এবং প্রিমিয়াম লুক। তাই প্রতিষ্ঠানের লোগো ও রঙ ঠিক যেমন, প্রিন্টেও তেমনই আসে।

আমাদের ব্যানার তৈরি হয় সাবলিমেশন প্রিন্টিং পদ্ধতিতে:

  1. পেপারে প্রিন্ট: প্রথমে বিশেষ সাবলিমেশন পেপারে আপনার ডিজাইন প্রিন্ট করা হয়।
  2. হিট প্রেসে ট্রান্সফার: প্রিন্ট করা পেপারটি হিট প্রেস মেশিনে নির্দিষ্ট তাপ ও চাপে ডাইং করা কাপড়ের ওপর ট্রান্সফার করা হয়।
  3. স্থায়ী রঙ: এই প্রক্রিয়ায় রঙ কাপড়ের ফাইবারের গভীরে স্থায়ীভাবে প্রবেশ করে — ফলে রঙ উজ্জ্বল থাকে, প্রিন্ট টেকসই হয়।

🎥 দেখুন আমাদের কারখানায় কাপড়ের ব্যানার যেভাবে তৈরি হয়:

ধাপ ১: সাবলিমেশন পেপারে ডিজাইন প্রিন্ট
▶ ফেসবুকে ভিডিও দেখুন
ধাপ ২: হিট প্রেসে পেপার থেকে কাপড়ে ট্রান্সফার
▶ ফেসবুকে ভিডিও দেখুন

কাপড় না পিভিসি — কোনটা আপনার কাজে ভালো, জানতে পড়ুন ফেব্রিক বনাম পিভিসি ব্যানার।

সাইজ গাইড

প্রতিষ্ঠানের ব্যানারের জনপ্রিয় সাইজ

৩ × ২ফিটনোটিশ বোর্ড ও দরজায়
৩ × ৩ফিটগেট ও অফিসের সামনে
৩ × ৪ফিটভর্তি বিজ্ঞপ্তি — সবচেয়ে জনপ্রিয়
৩ × ৫ফিটদেয়াল ও মাঠের ধারে
৩ × ৬ফিটভবনের সামনে
৩ × ৭ফিটঅনুষ্ঠানের প্রবেশপথে
৩ × ৮ফিটক্রীড়া প্রতিযোগিতায়
৩ × ৯ফিটপুরস্কার বিতরণী মঞ্চে
৩ × ১০ফিটমঞ্চের বড় ব্যাকড্রপ
৩ × ১০০ পর্যন্তফিটমাঠের সীমানা ও রাস্তাজুড়ে

আমাদের কাপড়ের ব্যানার ৩ ফিট চওড়া — উচ্চতা ২ থেকে ১০ ফিট, আর লম্বা ব্যানার ১০০ ফিট পর্যন্ত যেকোনো মাপে করে দেওয়া যায়। অন্য কোনো সাইজ লাগলে WhatsApp-এ জানান।

বিশেষ দ্রষ্টব্য: কাপড়ের ব্যানার হিট প্রেস করার সময় তাপমাত্রা ও প্রসেসিংয়ের কারণে কাপড়ের কিছুটা সংকোচন (Shrinkage) হতে পারে। তাই অর্ডারকৃত মাপের তুলনায় ফাইনাল সাইজ সামান্য কম হতে পারে। এটি কাপড়ের স্বাভাবিক বৈশিষ্ট্য ও প্রিন্টিং প্রসেসের অংশ। অনুগ্রহ করে অর্ডার দেওয়ার সময় বিষয়টি বিবেচনায় রাখবেন।
দাম

প্রতিষ্ঠানের ব্যানারের দাম কত?

দাম ঠিক হয় স্কয়ার ফুট হিসেবে — বেশি নিলে রেট কম।

মোট অর্ডার ৩,০০০ স্কয়ার ফুটের কম৳৭প্রতি স্কয়ার ফুট
মোট অর্ডার ৩,০০০ স্কয়ার ফুট বা তার বেশি৳৬প্রতি স্কয়ার ফুট

✔ সব কাপড়ের ব্যানারে একই রেট। ✔ রেট ঠিক হয় পুরো অর্ডারের মোট স্কয়ার ফুট দেখে — সব ব্যানারের সাইজ যোগ করে। ✔ স্কয়ার ফুট (বর্গফুট) = চওড়া (ফুট) × উচ্চতা (ফুট)। বিশেষ ফিনিশিং বা কুরিয়ারের খরচ থাকলে অর্ডারের আগেই জানিয়ে দেওয়া হয়।

উদাহরণমোট স্কয়ার ফুটরেটমোট দাম
৩×৪ ফুটের ১০০টি ব্যানার১,২০০৳৭৳৮,৪০০
৩×৪ ফুটের ২৫০টি ব্যানার৩,০০০৳৬৳১৮,০০০
৩×৬ ফুটের ৫০০টি ব্যানার৯,০০০৳৬৳৫৪,০০০

নিজেই দাম হিসাব করুন

এই হিসাবে WhatsApp-এ অর্ডার করুন

সাধারণ ডিজাইন ফ্রি করে দেওয়া হয়। কাপড়ের ব্যানারের দাম সম্পর্কে বিস্তারিত দেখুন বাংলাদেশে কাপড়ের ব্যানারের দাম গাইড।

ধাপে ধাপে

প্রতিষ্ঠানের ব্যানার অর্ডার করবেন যেভাবে

  1. 1তথ্য ও লোগো পাঠানপ্রতিষ্ঠানের নাম, লোগো ও অনুষ্ঠানের তথ্য WhatsApp-এ পাঠান।
  2. 2সাইজ ও পরিমাণ জানানকোথায় টানানো হবে ও কতগুলো লাগবে বলুন, দাম জানিয়ে দেওয়া হবে।
  3. 3ডিজাইন প্রুফ দেখুনসাধারণ ডিজাইন ফ্রি; প্রিন্টের আগে প্রুফ দেখে অনুমোদন করুন।
  4. 4প্রিন্ট ও ডেলিভারিফকিরাপুল থেকে সংগ্রহ করুন বা কুরিয়ারে ডেলিভারি নিন।

School, college and madrasah banner printing in Bangladesh

We print fabric banners for schools, colleges, madrasahs, universities and coaching centres — admission notices, annual sports and cultural programmes, prize-giving backdrops, mahfil and seminar banners. Every banner is sublimation-printed on premium dyed fabric for bright, lasting colour. Available sizes run from 3×2 up to 3×10 feet, with 3-foot-wide banners up to 100 feet long. Basic design is free and we deliver by courier across Bangladesh.

প্রশ্নোত্তর

একাধিক প্রতিষ্ঠানের জন্য একসাথে অর্ডার করা যায়?

হ্যাঁ, যত বেশি নেবেন প্রতি পিসের দাম তত কম — কয়েকটি প্রতিষ্ঠান বা শাখার ব্যানার একসাথে অর্ডার করলে দাম কমে।

কত দিন আগে অর্ডার করা উচিত?

অনুষ্ঠানের অন্তত ৩-৪ দিন আগে অর্ডার করুন; জরুরি হলে আগে থেকে জানান।

ডিজাইন করে দিতে পারবেন?

হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম, লোগো ও তথ্য পাঠালে সাধারণ ডিজাইন ফ্রি করে প্রুফ দেখানো হয়।

ঢাকার বাইরে ডেলিভারি হয়?

হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হয়।

স্কুল আর মাদ্রাসার আইডি কার্ডও কি বানানো যায়?

হ্যাঁ, আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডও তৈরি করি — বিস্তারিত দেখুন স্কুল আইডি কার্ড ও মাদরাসা আইডি কার্ড পেজে।

বার্ষিক অনুষ্ঠানের ব্যাকড্রপ ব্যানার বানানো যায়?

হ্যাঁ, স্টেজ ব্যাকড্রপ, পুরস্কার বিতরণী ব্যানার ও ফটো বুথ ব্যানার কাস্টম সাইজে তৈরি করা হয়।

কোচিং সেন্টারের ব্যানারও করেন?

হ্যাঁ, কোচিং সেন্টারের ভর্তি, নতুন ব্যাচ, রেজাল্ট ও অফারের ব্যানার নিয়মিত তৈরি করা হয়।

ডাইং করা কাপড় আর সাধারণ কাপড়ের ব্যানারে পার্থক্য কী?

ডাইং না করা কাপড় মলিন দেখায়, তাই প্রিন্টের রঙ কম উজ্জ্বল হয়। আমরা কারখানায় প্রস্তুত প্রিমিয়াম ডাইং করা কাপড়ে সাবলিমেশন প্রিন্ট করি — রঙ উজ্জ্বল থাকে, ফিনিশিং সুন্দর হয়।

school college er banner print korte koto din lage?

ডিজাইন অনুমোদনের পর সাধারণত ২–৩ দিনে ডেলিভারি দেওয়া হয়; জরুরি হলে ১ দিনেও সম্ভব। ভর্তি বা অনুষ্ঠানের তারিখ কাছে হলে আগে থেকে জানান।

অন্যান্য কাপড়ের ব্যানার: কোচিং সেন্টার ব্যানার · মাদ্রাসা ব্যানার · নির্বাচনী ব্যানার · ব্র্যান্ডিং ব্যানার · হাসপাতাল ব্যানার · ইভেন্ট ও প্রোগ্রাম ব্যানার · বিয়ের ব্যানার · দোকান উদ্বোধনের ব্যানার · সব কাপড়ের ব্যানার

প্রতিষ্ঠানের ব্যানারের দাম জানতে যোগাযোগ করুন

📞 01894-816309 | 01838-109797 | 01872-040740
📍 ১৯৩, লোহার বিল্ডিং (লিফট-৪), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা
📦 কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি